জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন করা হলো চার হলের নাম

সাভার প্রতিনিধি:
পরিবর্তন করা হলো চার হলের নাম । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’সহ চারটি হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হলের নাম পরিবর্তন করে ‘শেরে বাংলা এ কে ফজলুল হক হল’ নামকরণ করা হয়েছে। এ ছাড়া ১০তলা বিশিষ্ট শেখ রাসেল হলের নাম ‘নবাব সলিমুল্লাহ হল’, শেখ হাসিনা হলের নাম ‘জুলাই চব্বিশ জাগরণী হল’ এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘ফেলানি খাতুন হল’ করা হয়েছে।

শিরোনাম