সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেলো ৪ জনের

বিশেষ প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেলো ৪ জনের। ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির বাসের চাপায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা চার যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শিশুসহ আরও চার জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের কৈডুবী সদরদি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। নিহতদের বাড়ি ভাঙ্গা উপজেলার ঘরোয়া ইউনিয়নের পূর্বসরদী গ্রামে। নিহতরা হলেন, কবিরুল ইসলামের ছেলে রায়ান (৩); রায়ানের মা রিমু আক্তার; রায়ানের নানি নুরজাহান (৫০) এবং অজ্ঞাত এক পুরুষ যাত্রী।

শিরোনাম