স্বেচ্ছাসেবকলীগ নেতার বাড়ি থেকে উদ্ধার হলো ৪৫০ বস্তা সার

বিশেষ প্রতিনিধি:
স্বেচ্ছাসেবকলীগ নেতার বাড়ি থেকে উদ্ধার হলো ৪৫০ বস্তা সার । রাজশাহীর বাগমারায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বাড়ি থেকে ৪৫০ বস্তা সার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে পুলিশ ও কৃষি বিভাগ যৌথ অভিযান চালিয়ে কালো বাজারে বিক্রির জন্য বাড়িতে মজুত করা এসব সার জব্দ করা হয়।

এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতা পালিয়ে যান। তার নাম ওয়ারেস আলী (৩৫) ওরফে মুরগি বাবু। তিনি ভবানীগঞ্জ পৌরসভার চার নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং দানগাছি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি এক সময় মুরগির ব্যবসা করার কারণে এলাকায় ‘মুরগি বাবু’ হিসেবে পরিচিত। তিনি ভবানীগঞ্জ গরুহাটায় খুচরা সার বিক্রি করতেন। গত বছরের ৫ আগস্টে ছাত্র- জনতার ওপর হামলার অভিযোগে তিনি গ্রেফতার হয়েছিলেন।

শিরোনাম