কুষ্টিয়া ও নড়াইলে হাত-পা-মুখ বাঁধা দুই নারীর লাশ উদ্ধার

কুষ্টিয়া ও নড়াইল প্রতিনিধি
হাত-পা-মুখ বাঁধা দুই নারীর লাশ উদ্ধার। কুষ্টিয়ার ভেড়ামারায় ডোবা থেকে এক নারীর ও নড়াইলের কালিয়ায় চিত্রা নদীর তীর থেকে আরেক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ও দুপুরে তাদের লাশ উদ্ধা করা হয়। এর মধ্যে একজনের হাত-পা ও মুখ বাঁধা আরেকজনের মুখ বাঁধা অবস্থায় ছিল। দুটিকে হত্যাকাণ্ড বলছে পুলিশ।

পুলিশ জানায়, দুপুরে ভেড়ামারায় খায়রুন নেছা (৭৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচদ্রপুর এলাকার একটি ডোবা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত খাইরুন নেছা রামচদ্রপুর এলাকার মৃত আব্দুল জবারের স্ত্রী।

অপরদিকে, কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলীস্থান কবরস্থানের পাশে চিত্রা নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

শিরোনাম