বিশেষ প্রতিনিধি:
একরাতে চুরি গেলো কৃষকের ১২ গরু। গাজীপুরের শ্রীপুরে এক রাতে চার কৃষকের গোয়ালঘর থেকে দুটি গাভিসহ ১২টি গরু চুরি হয়েছে। এতে ওসব কৃষকের ১১ লাখ ৯০ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়। বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকালে চুরির ঘটনায় একজন কৃষকের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক। ভুক্তভোগী কৃষকরা হলেন- সিংগারদিঘী গ্রামের শফিকুল ইসলাম বাবুল, মাজহারুল ইসলাম লিটন, এনামুল হক এবং জামাল মিয়া।
মাজহারুল ইসলাম জানিয়েছেন, দুটি গর্ভবতী গাভি, একটি ষাড় এবং একটি বাছুর চুরি হয়েছে তার। গরুগুলোর মূল্য দুই লাখ ৯০ হাজার টাকা। শফিকুল ইসলাম জানিয়েছেন, একটি ষাঁড়, একটি গাভি ও চারটি বাছুর চুরি হয়েছে তার। যার মূল্য প্রায় চার লাখ টাকা। এনামুল হক জানান, এক লাখ টাকা মূল্যের দুটি ষাঁড় চুরি হয়েছে। জামাল মিয়া জানান, দুটি গাভি গোয়ালঘর থেকে চুরি হয়। যার মূল্যে এক লাখ ১০ হাজার টাকা।