ইউক্রেনজুড়ে বিদ্যুৎ ও পরিবহন খাতে রুশ হামলা, ব্যাপক ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক:
রুশ হামলা, ব্যাপক ক্ষতি্। রাশিয়ার ব্যাপক ড্রোন ও মিসাইল হামলায় ইউক্রেনের আটটি অঞ্চলে বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বেশ কিছু এলাকায় ব্ল্যাকআউট সৃষ্টি হয় এবং তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদন কমাতে বাধ্য হয়। শনিবার এসব তথ্য জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেন বলছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া তাদের জ্বালানি অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র ও রেলওয়ে হাবকে লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। শীত বাড়ার সঙ্গে এবং যুদ্ধ চার বছর পূর্তির দিকে এগোতে থাকায় এ হামলা আরও ঘন হচ্ছে। মার্কিন মধ্যস্থতায় শান্তি আলোচনাও এ সপ্তাহে কোনও অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে।

শিরোনাম