দেশটা মবের দেশ হয়ে গেছে : মোস্তাফিজার রহমান

বিশেষ প্রতিনিধি:
দেশটা মবের দেশ হয়ে গেছে। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘দেশে এখন প্রতিহিংসার রাজনীতি চলছে, এ অবস্থার অবসান না হলে দেশের রাজনীতি স্বাভাবিক অবস্থায় আসবে না। এখন মবের দেশ হয়ে গেছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টি কার্যালয়ে সংবিধান সংরক্ষণ ও গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোস্তাফিজার রহমান বলেন, ‘দেশে আইনের সঠিক প্রয়োগ হচ্ছে না। দেশ এখন মবের দেশ হয়েছে। মব তৈরি করলে আইনকে রোধ করতে পারবেন, হাইকোর্টের বিচারপতিকে সরাতে পারবেন। মব তৈরি করে নির্বাচন কমিশনে যা যা করতে চান তাই করতে পারবেন।’

শিরোনাম