বরিশালে ব্যারিস্টার ফুয়াদকে অবাঞ্ছিত ঘোষণা

বিশেষ প্রতিনিধি:
বরিশালে ব্যারিস্টার ফুয়াদকে অবাঞ্ছিত ঘোষণা। ভুয়া ভুয়া স্লোগান তুলে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ফুয়াদ বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে এবি পার্টির প্রার্থী এবং তার বাড়ি বাবুগঞ্জ এলাকায়। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে বরিশালের রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বাবুগঞ্জের বাসিন্দা মোখলেসুর রহমান বলেন, ‘রবিবার দুপুরে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আসেন ব্যারিস্টার ফুয়াদ। এর পরপরই তাকে ঘিরে ছাত্রদলের নেতাকর্মীরা ‘‘ভুয়া ভুয়া’’ স্লোগান দিয়ে তাকে লাঞ্ছিত করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফুয়াদ তার নেতাকর্মীদের নিয়ে দ্রুত ওই এলাকা ত্যাগ করেন। এরপর ফুয়াদ তার গাড়িতে করে ঢাকায় চলে যান।’

শিরোনাম