সালাহ উদ্দিন বললেন,জান্নাতের টিকিটধারীদের বাসস্টেশন কোথায়, জানতে হবে

সংবাদ জমিন রিপোর্ট:
সালাহ উদ্দিন বললেন,জান্নাতের টিকিটধারীদের বাসস্টেশন কোথায়, জানতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘ধর্ম ব্যবসায়ীরা তরতরাইয়া জান্নাতের কথা বললেও মানুষ দুনিয়ায় কীভাবে চলবে, তাদের সে পরিকল্পনা নেই। তারা শুধু ট্যাবলেট বিক্রি করছে। তবে তাদের বাসস্টেশন কোথায় তা জিজ্ঞেস করতে হবে। যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিগত দিনে অনেক রক্ত ঝরেছে, তা ধ্বংসের ষড়যন্ত্র করছে তারা। আমরা তা হতে দিবো না।’

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভার দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৭ দিনব্যাপী কর্মসূচিতে ঢাকার বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতারা অংশগ্রহণ করেন।

শিরোনাম