এবার মাইকে ঘোষণা দিয়ে ছিনতাইকারীকে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
এবার মাইকে ঘোষণা দিয়ে ছিনতাইকারীকে পিটিয়ে হত্যা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে মসজিদের মাইকে এলাকাবাসীকে ডেকে ফখরুল ইসলাম মঞ্জু (২৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

নিহত ফখরুল ইসলাম মঞ্জু চৌমুহনী পৌরসভার ৯নং ওয়ার্ডের পৌর হাজীপুর এলাকার রোহন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বেগমগঞ্জ ও বিভিন্ন থানায় চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্রসহ পাঁচটির বেশি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম