মোহাম্মদপুরে হত্যার শিকার মা-মেয়েকে নাটোরে দাফন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি:
হত্যার শিকার মা-মেয়েকে নাটোরে দাফন সম্পন্ন। রাজধানীর মোহাম্মদপুরে হত্যাকাণ্ডের শিকার মা-মেয়ের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) জোহরের নামাজের পর নাটোর শহরের গাড়িখানা কবরস্থানে তাদের দাফন করা হয়। তারা হলেন, মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ (১৫)। নাফিসা মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা আ জ ম আজিজুল ইসলাম রাজধানীর একটি স্কুলে শিক্ষকতা করেন। সোমবার সকালে রাজধানী মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজ বাসায় তাদের নৃশংসভাবে হত্যা করা হয়।

মঙ্গলবার দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। এদিন ভোরে শহরের বড়গাছা এলাকায় পৌঁছায় মরদেহ। এতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন ও এলাকার লোকজন দেখতে ভিড় জমান বাড়িতে।

শিরোনাম