২০ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি গর্তে পড়া শিশুটি

বিশেষ প্রতিনিধি:
২০ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি গর্তে পড়া শিশুটি। রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খোঁড়া ৩০-৩৫ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশুটিকে ২০ ঘণ্টায়ও উদ্ধার করা যায়নি। উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। ইতিমধ্যে তিনটি এক্সকাভেটর দিয়ে ৪০ ফুট গভীর গর্ত তৈরি করা হয়েছে।

মূল গর্ত পর্যন্ত পৌঁছাতে দমকল বাহিনীর কর্মীরা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর থেকে সুড়ঙ্গ খুঁড়ছেন। পাশাপাশি শিশুটিকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহও অব্যাহত রাখা হয়েছে। তবে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি।

শিরোনাম