সিংগাইরে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক সম্রাট পাকড়াও

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি :
মানিকগঞ্জের সিংগাইরে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক সম্রাট পাকড়াও করেছে পুলিশ। এত বিপুল পরিমান মাদক উদ্ধার নিয়ে এলাকা ও প্রশাসনে শোরগোল চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে,বুধবার(১০ ডিসেম্বর)দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই পার্থ শেখর ঘোষ সঙ্গীয় এএসআই মো.শরীফ হোসাইন ও এএসআই মো.শরিফুল ইসলাম বুধবার দিবাগত রাতে উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা গ্রামের জনৈক লেবু মিয়ার ৩ তলা বিল্ডিং এর ৩য় তলার পশ্চিম পাশের ফ্ল্যাটের ভিতর অভিযান পরিচালনা করে ভাড়াটিয়া মাসুদ(৪৯)কে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক করেন। আটককৃত মাসুদ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সাদাপুর গ্রামের মৃত.ফালু বেপারির ছেলে। এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান,মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শিরোনাম