বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে প্রাণ গেলো বৈষম্যবিরোধী নেতার
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে প্রাণ গেলো বৈষম্যবিরোধী নেতার। চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে তাহমিদ খান (২৫) নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক সদস্য নিহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারে চেয়ারে পা তুলে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় তাকে ছুরিকাঘাত করা হয়।
তাহমিদ বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলমগীর হোসেনের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ও নিরাপদ সড়ক আন্দোলন মীরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিবের দায়িত্বে ছিলেন। এ ছাড়া দি রেড জুলাই মঞ্চের আহ্বায়ক ও ধর্ষণ প্রতিরোধ মঞ্চের উদ্যোক্তা ছিলেন।