আমি যা বলবো তাই আইন,তাই আল্লাহর হুকুম: বিএনপি প্রার্থী

বিশেষ প্রতিনিধি:
আমি যা বলবো তাই আইন,তাই আল্লাহর হুকুম। চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের শিল্প ও বাণিজ্যবিষয়ক সহকারী সম্পাদক আমিনুল ইসলামের ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আল্লাহর ওপর ভরসা করবেন, ইনশাআল্লাহ আমাদের জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, তখন মানুষই থাকবে না। আমি যা বলবো, এখানে তাই আইন, আল্লাহর হুকুম। কাউকে ভয় করতে হবে না।’

গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের একটি বিল নিয়ে বিরোধকে কেন্দ্র করে একটি ঘরোয়া সভায় তিনি এমন বক্তব্য দেন। মঙ্গলবার বিকাল থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি একটি সালিশ বৈঠকের এবং ৫ আগস্টের পরের কোনও এক সময়ের বলে নিশ্চিত করেছেন বিএনপি নেতা আমিনুল ইসলাম।

শিরোনাম