৫ দিনের রিমান্ডে নেয়া হলো সাংবাদিক শওকত মাহমুদকে

সংবাদ জমিন রিপোর্ট:
৫ দিনের রিমান্ডে নেয়া হলো সাংবাদিক শওকত মাহমুদকে। রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদন নিয়ে এ আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না। পাশাপাশি তিনি অসুস্থ থাকায় রিমান্ডে নেওয়ার আগে চিকিৎসকের কাছে নেওয়ার আদেশও দেন আদালত।

তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আখতার মোর্শেদ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে আদালত উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

শিরোনাম