এবার প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধীদের ওপর লাঠিচার্জ, আহত-৮

সংবাদ জমিন রিপোর্ট:
এবার প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধীদের ওপর লাঠিচার্জ, আহত-৮। এমপিওভুক্ত ও জাতীয়করণের দাবিতে রাজধানীর প্রেসক্লাবের সামনে সভা করছিল বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। এতে পুলিশ বাধা দিলে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। এতে নারীসহ আট জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। আহতরা হলেন, মো. আরিফ উদ্দিন (৩৮), গোলাম রব্বানী (৩৫), হাফেজ রবিউল ইসলাম (৩০), মশিউর রহমান (৪২), পপি (৩৭), স্মৃতি আক্তার (৩০), সফিতা বিশ্বাস (৩০) ও হোসনে আরা (৩৫)।

শিরোনাম