বিষাক্ত মদপানে প্রাণ হারালো ২ যুবক

নিজস্ব প্রতিনিধি:
বিষাক্ত মদপানে প্রাণ হারালো ২ যুবক। পাবনা শহরে বিষাক্ত মদপানে সুমন সরকার (৩৫) ও মামুন (৩২) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মৃতদের পরিবার এ বিষয়ে মুখ না খুললেও স্থানীয় একাধিক ব্যক্তি দাবি করেছেন, শহরের পাথরতলা এলাকায় পাবনা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকীর বাড়িতে ‘চাকী বার’এ মদ পান করেছিলেন তারা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে। মৃত সুমন সরকার পাবনা শহরের গোপালপুর মহল্লার সঞ্জিত সরকারের ছেলে এবং মামুন রাধানগর মক্তব এলাকার হাবিবুর রহমানের ছেলে।

শিরোনাম