সিংগাইরে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ দখলমুক্ত করলেন ভ্রাম্যমান আদালত
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ের বাজার সংলগ্ন খেলার মাঠ দখল করলেন ভ্রামম্যমান আদালত। গড়ে তোলা ৩০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে উপজেলা সহকারি কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মাঠ দখল করে রাখা ৩০টি অবৈধ দোকান উচ্ছেদ করেন। অভিযানে সহযোগিতা করেন সিংগাইর থানার এএসআই আব্দুল জলিল,সায়েস্তা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো.ফরিদ হোসেন,সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.সিরাজুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য,উপজেলার সায়েস্তা মৌজার আরএস ৩৮১৯ দাগের ১০১ শতাংশ জমি মাঠ হিসেবে নিবন্ধিত। যা অতীতে সাহরাইল উচ্চ বিদ্যালয়সহ অত্র ইউনিয়নের একমাত্র খেলার মাঠ হিসেবে ব্যবহার হতো।
এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন,মাঠটি যাতে খেলাধূলার কাজে ব্যবহার হয় সেজন্য অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।