এভারকেয়ারে নেওয়া হয়েছে হাদিকে: ঢামেক পরিচালক

সংবাদ জমিন রিপোর্ট:
এভারকেয়ারে নেওয়া হয়েছে হাদিকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, হাদিকে করা গুলি ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বের হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

শিরোনাম