মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহাদাত হোসেনের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি:
ঘুষ ছাড়া ফাইল চলে না।মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহাদাত হোসেনের বিরুদ্ধে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে ১৫ লাখ টাকার ঘুষ নেওয়ার অভিযোগ সামাজিক মাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে অভিযোগে বলা হয়েছে যে তিনি টাকার বান্ডিল গুনছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) যুগান্তর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তথ্য সূত্রে জানা যায়, ছবিটি ঢাকা জেলার হেমায়েতপুর এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে তোলা হয়েছে। অভিযোগকারীদের দাবি, নির্বাহী প্রকৌশলী ঘুষ ছাড়া কোনো ফাইলে স্বাক্ষর করেন না এবং ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ নেন। ছবিতে দেখা যায়, খাবারের টেবিলের উপর রাখা টাকার বান্ডিলের গণনা করছেন।

অ্যাপেক্স এন্টারপ্রাইজ, কামরুল অ্যান্ড ব্রাদার্স (জেভি), জনি ট্রেডার্স এবং রাফি অ্যান্ড রিকা (জেভি) নামের কয়েকটি ঠিকাদারী প্রতিষ্ঠান মানিকগঞ্জ পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে। অভিযোগে বলা হয়েছে, ১২ কোটি ২৬ লাখ টাকার প্রকল্পে কার্যাদেশ ছাড়া কাজ শুরু করার অনুমতি ও কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়া হয়েছে অন্যদিকে, নির্বাহী প্রকৌশলী শাহাদাত হোসেন অভিযোগগুলো পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন। মানিকগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম যুগান্তরকে জানিয়েছেন, ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

শিরোনাম