বিশেষ প্রতিনিধি:
পুকুরে জেলের জালে ধরা পড়লো ৭টি ককটেল। গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা (পিয়ার আলী কলেজ) সংলগ্ন পুকুর থেকে সাতটি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ৯ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুলো উদ্ধার করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাস্মদ নাছির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় জেলে জাহাঙ্গীর আলসম বলেন, ‘আমরা তিন জন মাছ ব্যবসায়ী কলেজের পাশের পুকুরে জাল ফেলি মাছ ধরার জন্য। জাল টান দিলে মাছের সঙ্গে ইট বাঁধা একটি ব্যাগ উঠে আসে। জেলেরা ব্যাগটিতে ককটেলের মতো বস্তু দেখতে পেয়ে ৯৯৯ ফোন করে জানান। পরে সেনাবাহিনী র্যাব, পুলিশ এবং ৯ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেগুলো উদ্ধার করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাস্মদ নাছির আহমদ জানান, উদ্ধারকৃত ককটেল পুলিশ হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা ও পরামর্শে ককটেলগুলোর বিষয়ে পরবর্তী প্রক্রিয়া নেওয়া হবে।