উত্তরায় নিরাপত্তারক্ষীর শটগান ছিনতাই করে এক ব্যক্তিকে অপহরণ করলো দুর্বৃত্তরা

সংবাদ জমিন রিপোর্ট:
নিরাপত্তারক্ষীর শটগান ছিনতাই করে এক ব্যক্তিকে অপহরণ করলো দুর্বৃত্তরা । রাজধানীর উত্তরা এলাকায় বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ‘এলিট ফোর্সে’ কর্মরত মাহবুব (৫৬) নামে এক ব্যক্তিকে মারধর করে তার কাছে থাকা লাইসেন্সপ্রাপ্ত শটগান ছিনিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। সেইসঙ্গে যে ব্যক্তিকে তারা নিরাপত্তা দিচ্ছিলেন সেই ব্যক্তিকে নিরাপত্ত অপহরণ করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোড এলাকায় এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বলেন, এলিট ফোর্সের সদস্যরা একজন ব্যক্তিতে নিরাপত্তা দিচ্ছিলেন। শুক্রবার সন্ধ্যার দিকে ১২ নম্বর সেক্টর এলাকায় একটি গাড়িতে করে এসে কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এ সময় এলিট ফোর্সের সদস্য মাহবুবকে ব্যাপক মারধর করে তার নিরাপত্তায় থাকা একজন ব্যক্তিকে অপহরণ করে। সেইসঙ্গে মাহবুরের শটগানটিও নিয়ে যায়।

শিরোনাম