মানিকগঞ্জের আরিচায় হঠাৎ অসুস্থ হয়ে যুগ্ন সচিবের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক (যুগ্ম সচিব) নামের এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে।

জানা গেছে,শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফারুক পাবনা জেলার আমিনপুর থানার দিয়ার বামনন্দি গ্রামের বাসিন্দা এবং মরহুম ওয়াদুদ মিয়ার ছেলে। তিনি তথ্য ব্যবস্থাপনা অনুবিভাগে কর্মরত ছিলেন এবং একই সঙ্গে এসসিইএম প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে নিযুক্ত ছিলেন।

শিরোনাম