মগবাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদ জমিন রিপোর্ট:
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার। রাজধানীর বড় মগবাজারের একটি বাসা থেকে সম্পা আক্তার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক কলহ থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজওয়ানুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রবিবার (১৮ জানুয়ারি) ভোরে বড় মগবাজার এলাকার একটি সাততলা ভবনের ষষ্ঠ তলার ভাড়া করা কক্ষে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজার ছিটকিনি ভেঙে ফ্যানের সঙ্গে রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। স্বজনদের উপস্থিতিতে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

শিরোনাম