স্বরাষ্ট্র উপদেষ্টা সেজে ডিসির কাছে টাকা দাবি করা সেই প্রতারক গ্রেফতার

সংবাদ জমিন রিপোর্ট:
সেই প্রতারক গ্রেফতার। প্রতারণার অভিযোগে মো. শামীম ওসমান (২৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ঢাকার সাভার থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে মঙ্গলবার (২০ জানুয়ারি) জানিয়েছে সাইবার পুলিশের একটি দল। তাদের দাবি, রাজশাহীর বাঘা থানার বাসিন্দা ওসমান একজন প্রতারক। স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদান ও অর্থ দাবি করেন তিনি।

সিআইডির মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়। সিআইডি বলছে, সিপিসি’র সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনসের একটি বিশেষ আভিযানিক দল সোমবার সাভার থেকে ওসমানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিরোনাম