মির্জা ফখরুল বললেন,ঐকমত্য কমিশন বেইমানি করেছে

সংবাদ জমিন রিপোর্ট:
সংস্কারের জন্য গঠিত ঐকমত্য কমিশন বিএনপির সঙ্গে বেইমানি করেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি এই দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, “ঐকমত্য কমিশন অনেক বিষয়ে বেইমানি করেছে। আমরা যা চাইনি তাও সংস্কারে যুক্ত করা হয়েছে। তারপরও আমরা অনেক কিছু মেনে নিয়েছি। একটি পক্ষ বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে অপপ্রচার করছে। অথচ, ২০২২ সালে আমরাই সর্বপ্রথম সংস্কার প্রস্তাব দিয়েছি। সব দলের সঙ্গে আলোচনা করে আমাদের নেতা এ সংক্রান্ত ৩১ দফা প্রস্তাব দিয়েছিলেন। আমরা বলবো, সংস্কার বিএনপির সন্তান। অনেকে আমাদের জিজ্ঞেস করে আমরা সংস্কারের পক্ষে না বিপক্ষে।”

শিরোনাম