বাজারে এলপিজির দরে আগুন,বিপাকে গ্রাহকরা

নিজস্ব প্রতিনিধি:
বাজারে এলপিজির দরে আগুন,বিপাকে গ্রাহকরা। হুট করে সরবরাহ ঘাটতিতে বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দামে যেনআগুন লেগেছে। অথচ পরিস্থিতি সামাল দিতে বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যত হাত-পা গুটিয়ে বসে আছে—এমন অভিযোগ উঠেছে। এমনকি কমিশনের চেয়ারম্যানও স্বীকার করেছেন, এককভাবে বিইআরসির পক্ষে এই সংকট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে দেয় বিইআরসি। কিন্তু বাস্তবে নির্ধারিত দামের চেয়ে প্রতিটি ১২ কেজির সিলিন্ডার ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দামে বিক্রি হওয়াই যেন নিয়মে পরিণত হয়েছে। সর্বশেষ সংকটে সেই ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৮০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত। আবার কোথাও কোথাও এলপিজি মিলছেই না। এতে চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা।

শিরোনাম