বিএনপি প্রার্থীকে চেয়ার থেকে উঠিয়ে দিলো ডিসি

গাইবান্ধা প্রতিনিধি:
বিএনপি প্রার্থীকে চেয়ার থেকে উঠিয়ে দিলো ডিসি। গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দের সময় বসা নিয়ে বিএনপি প্রার্থী (গাইবান্ধা-২) আনিসুজ্জামান খান বাবু ক্ষোভ প্রকাশ করেছেন। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে গাইবান্ধা-২ আসনের বিএনপি প্রার্থী নির্ধারিত চেয়ারে বসেন। পরে রিটার্নিং কর্মকর্তা তাকে অন্য চেয়ারে বসতে বলেন। ওই চেয়ারে অন্য দলের প্রার্থীরা বসেন। বিষয়টি নিয়ে প্রার্থী আপত্তি জানান এবং তার সমর্থকরা অসন্তোষ প্রকাশ করেন। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

শিরোনাম