মব সৃষ্টি করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের মারধরের ঘটনায় বরখাস্ত- ৮

সংবাদ জমিন রিপোর্ট:
মব সৃষ্টি করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের মারধরের ঘটনায় বরখাস্ত- ৮। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারসহ কয়েকজন কর্মকর্তাকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে আদালতের নির্দেশে পুনঃনিয়োগ পাওয়া একদল কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় মব সৃষ্টিতে জড়িত ৮ জনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ২৫ থেকে ৩০ জন পুনঃনিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী মব সৃষ্টি করে পুরোনো কর্মকর্তাদের বিভিন্ন কক্ষে ঢুকে গালিগালাজ ও মারধর করেন। একপর্যায়ে তাদের টেনে-হিঁচড়ে কক্ষ থেকে বের করে দেওয়া হয়।

শিরোনাম