সিংগাইরে বাড়িতে ঢুকে নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুট,আটক-১

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে এক বাড়ির ঘরের টিন কেটে ঘরে প্রবেশ করে বিভিন্ন মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে,বৃহস্পতিবার(২২ জানুয়ারি) দিবাগত বোর রাতে উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা গ্রামের ফারুক হোসেনের বাড়ির ঘরের টিন কেটে দৃর্বত্তরা ঘরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার,নগদসহ বিভন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা গ্রামের মৃত.মনসুর আলীর ছেলে রায়হান শেখ(২০)কে আটক করেছে।এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, জড়িত অন্যান্য দুর্বৃত্ত ও লুটে নেয়া মালামাল উদ্ধারের চেস্টা চলছে।

শিরোনাম