গাজীপুরে জবাই করা ৪৫টি ঘোড়ার মাংস উদ্ধার করলো পুলিশ
বিশেষ প্রতিনিধিঃ
জবাই করা ৪৫টি ঘোড়ার মাংস উদ্ধার করলো পুলিশ। গাজীপুরের কাপাসিয়ার একটি পরিত্যক্ত গরুর খামার থেকে জবাই করা ৪৫টি ঘোড়ার মাংস এবং ৫টি জীবিত ঘোড়া উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাশক গ্রামের পরিত্যক্ত গরুর খামার থেকে এসব ঘোড়া ও মাংস উদ্ধার করা হয়।
খামারের মালিক জাহাঙ্গীর আলম বলেন, ‘দীর্ঘদিন বাড়িতে না থাকায় গরুর খামারটি অযত্নে পরিত্যক্ত হয়ে পড়ে। চলতি বছরের জানুয়ারি মাসে খামারটি খুলনার আনিসুর রহমান নামে একজনকে মাসিক ২০ হাজার টাকায় ভাড়া দিই। খামার ভাড়া দেওয়ার পর ওই ব্যক্তি খামারে কী ধরনের কার্যক্রম করছিল সে বিষয়ে আমি অবহিত ছিলাম না। ভাড়াটিয়া ব্যক্তি যে অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল তা আমি জানতাম না। এ ঘটনার সঙ্গে আমার কোনও ধরনের সম্পৃক্ততা নেই।’ তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।