ছেলে এনসিপির প্রার্থী,বাবা ভোট চাচ্ছেন বিএনপির প্রার্থীর জন্য

লক্ষ্মীপুর প্রতিনিধি
ছেলে এনসিপির প্রার্থী,বাবা ভোট চাচ্ছেন বিএনপির প্রার্থীর জন্য। ছেলে নির্বাচনে লড়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীক নিয়ে। অথচ বাবা ভোট চাইছেন বিএনপির প্রার্থী ও ধানের শীষ প্রতীকের পক্ষে। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নির্বাচনি মাঠে এমনই ব্যতিক্রমী চিত্র দেখা গেছে।

এনসিপির প্রার্থী মাহবুব আলম সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি লক্ষ্মীপুর-১ আসনে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বাবা আজিজুর রহমান একই আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে প্রকাশ্যে ভোট চাচ্ছেন।

শিরোনাম