ঠেলার নাম বাবাজী,সাকিবের ডাক পড়লো জাতীয় দলে

সংবাদ জমিন রিপোর্ট:
ঠেলার নাম বাবাজী,সাকিবের ডাক পড়লো জাতীয় দলে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথ প্রশস্ত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক দীর্ঘ সভা শেষে জানানো হয়েছে, এখন থেকে দল নির্বাচনের ক্ষেত্রে সাকিবের নাম বিবেচনায় রাখবেন নির্বাচকরা। অর্থাৎ, সাকিবের জন্য জাতীয় দলের দরজা আবারও উন্মুক্ত হলো।

বোর্ড সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সংবাদমাধ্যমে এসব কথা জানান। সভার সিদ্ধান্ত জানিয়ে আমজাদ হোসেন বলেন, “আপনারা সাকিবের ফেরা নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন। আপনাদেরকে অবগত করতে চাই, আমাদের বোর্ডে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে।”

শিরোনাম