বিএনপিতে যোগ দেওয়ার ৭ দিনের মাথায় আওয়ামীলীগ নেতার বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

শরীয়তপুর প্রতিনিধি:
বিএনপিতে যোগ দেওয়ার ৭ দিনের মাথায় আওয়ামীলীগ নেতার বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ। শরীয়তপুর সদরের শৌলপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ভাষানী খানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার বাড়িসহ সমর্থকদের ৯টি বাড়িতে ভাঙচুর এবং ৩টি বসতঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে সদর উপজেলার চরগয়ঘর এলাকায় এ ঘটনা ঘটে। ভাষানী খান সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। ১৭ জানুয়ারি বিএনপিতে যোগ দেন। বিএনপিতে যোগ দেওয়ার সাত দিনের মাথায় তার ও সমর্থকদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শিরোনাম