ডাকসু প্রতিনিধিদের বিরুদ্ধে এবার চাঁদাবাজির অভিযোগ ছাত্রদলের

ঢাকা প্রতিনিধি:
ডাকসু প্রতিনিধিদের বিরুদ্ধে এবার চাঁদাবাজির অভিযোগ ছাত্রদলের। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র সংসদের (ডাকসু) বেশ কয়েকজন প্রতিনিধি চাঁদাবাজি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত বলে অভিযোগ ছাত্রদলের। তাদের দাবি, বিতর্কিত কিছু ডাকসু প্রতিনিধি প্রশাসনের কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে এই সিন্ডিকেট পরিচালনা করছে। রবিবার (২৫ জানুয়ারি) ঢাবি প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেয় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তা যাচাইয়ের জন্য একটি চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ঢাবি প্রশাসন।

এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সই করা অভিযোগপত্রে বলা হয়, বিতর্কিত ডাকসু নির্বাচনের পর থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সহযোগিতায় গড়ে ওঠা ছোট দোকানগুলোকে কেন্দ্র করে চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে উঠেছে। কতিপয় বিতর্কিত ডাকসু প্রতিনিধি প্রশাসনের কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে এই সিন্ডিকেট পরিচালনা করছে। সিন্ডিকেটের বাইরের দোকানগুলোকে ভাঙচুর ও উচ্ছেদ করা হচ্ছে। এছাড়া গত (শনিবার) রাতে প্রায় দেড় মাস আগের একটি ভিডিও কাটছাঁট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ছাত্রদলের বিরুদ্ধে ভুয়া অভিযোগ তৈরি করে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

শিরোনাম