হরিরামপুরে ভয়াবহ অগ্নিকান্ড,১০ লাখ টাকার ক্ষতি

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষতি সাধিত হছে প্রায় ১০ লক্ষ টাকা।

জানা গেছে, রোববার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব বাহিরচর গ্রামের মোঃ রহিমের বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের বাড়ি মোঃ রশিদের ঘরে। এ সময় রশিদের বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যেই আগুন আরও ভয়াবহ রূপ নেয়। আগুনে রশিদের একটি টিনের বসতঘরসহ ঘরে থাকা সব ধরনের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আশপাশের লোকজন প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শিরোনাম