মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে কাভার্ডভ্যান ও সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছে এক মোটরসাইকেল আরোহী।
জানা গেছে, রবিবার (২৬ জানুয়ারী) বিকেল সাড়ে চারটার দিকে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের উপজেলার পৌরসভার ঋষিবাড়ি এলাকায় কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের ধাক্কায় প্রাণ হারায় এক মোটরসাইকেল আরোহী। দুর্ঘটনার সময় পরিস্থিতি বেগতিক দেখে সিমেন্টবাহী ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও কাভার্ডভ্যানটি রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। নিহত মোটর সাইকেল আরোহী উপজেলার খোলাপাড়া এলাকার আমিনুলের ছেলে আবির(১৭)।
এদিকে আহত কাভার্ডভ্যানের ড্রাইভার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম জানান,এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।