নারায়ণগঞ্জে প্রচারণার সময় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত-৫

বিশেষ প্রতিনিধি:
প্রচারণার সময় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত-৫। নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সেখান থেকেই বাগবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসন সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় পাঁচ জন সামান্য আহত হয়েছেন।

শিরোনাম