সাভার প্রতিনিধি:
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দগ্ধ-৪। ঢাকার সাভারে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীসহ চার জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে দুজন ওই বাড়ির মালিক আবদুর রহমানের দুই ছেলে আব্দুস সোবহান রায়হান (৩০) ও আব্দুর রাহাত (২৭)। রায়হান ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক। অপর দুই জন হলেন– সাইফুল ইসলাম রনি (২৭) ও হাসিনুর রহমান (২৮)। রনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য ও ঢাকা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। আহতরা সবাই আশুলিয়া থানাধীন ইসলামনগর ও আশেপাশের এলাকার বাসিন্দা।