বিএনপির প্রার্থীর বিরুদ্ধে প্রচারে বাধা দেয়ার অভিযোগ করলেন মান্না

নিজস্ব প্রতিনিধি:
বিএনপির প্রার্থীর বিরুদ্ধে প্রচারে বাধা দেয়ার অভিযোগ করলেন মান্না। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলমের কর্মী-সমর্থকরা কেটলির প্রচারণায় বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের প্রার্থী ও দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না। একইসঙ্গে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনেরও অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে বগুড়া প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান এসব অভিযোগ করেন। তবে বিএনপির প্রার্থী ও বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম এসব অভিযোগ অস্বীকার করেছেন।

শিরোনাম