নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার-৩

সংবাদ জমিন ডেস্ক:
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার-৩। নরসিংদীর মাধবদীতে অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)-এর সদস্যদের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মো. আলাল সরকার, মো. রনি মিয়া ও মোহাম্মদ রিফাত মিয়া। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অন্যান্য হামলাকারীদের গ্রেফতারে নরসিংদীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চলছে। ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে।

শিরোনাম