জেলারের বিরুদ্ধে ঘুষের অভিযোগ সেই ছাত্রলীগ নেতা সাদ্দামের

বিশেষ প্রতিনিধি:
জেলারের বিরুদ্ধে ঘুষের অভিযোগ ছাত্রলীগ নেতা সাদ্দামের। জামিনে মুক্তি পাওয়ার পর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা জুয়েল হাসান সাদ্দাম বাগেরহাটের জেলারের বিরুদ্ধে ‘ঘুষ চাওয়ার’ অভিযোগ তুলেছেন। বুধবার সন্ধ্যায় স্ত্রী-সন্তানের কবর জিয়ারত করে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় এ অভিযোগ করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন বাগেরহাট কারাগারের জেলার খোন্দকার মো. আল-মামুন।

এর আগে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে বুধবার সন্ধ্যার পর বাগেরহাটে পৌঁছান সাদ্দাম। গ্রেফতারের পর গত বছরের ৬ এপ্রিল আদালতের নির্দেশে তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়। ২২ জুলাই ২০২৫ বাগেরহাট থেকে ‘প্রশাসনিক কারণে’ যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। তবে জামিনে মুক্তি পেয়ে বাগেরহাটের জেলারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শিরোনাম