সিংগাইরে দুর্ধর্ষ কুদ্দুস ডাকাত গ্রেফতার, ১দিন পরেই জামিন

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ডাকাতি আলামতসহ কুদ্দুস নামের এক দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছেন জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)।

বুধবার(২৮ জানুয়ারি) দুপুর ১ টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে আটক করেন। আটকের বিষয়টি জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) ইন্সপেক্টর সুখেন্দু বসু নিশ্চিত করেছেন। আটককৃত আব্দুল কুদ্দুস(৪৮) ওই এলাকার মৃত সাদেক আলীর পুত্র।

এদিকে কুদ্দুস ডাকাত গ্রেফতার হতে না হতেই ১দিন পর তার জামিন হয়েছে। এ নিয়ে এলাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

শিরোনাম