লন্ডনে মারা গেলেন ছেলে, দেশে মারা গেলেন বাবা

আন্তর্জাতিক ডেস্কঃ
লন্ডনে মারা গেলেন ছেলে, দেশে মারা গেলেন বাবা। সিলেটের কানাইঘাটের একটি পরিবারে ঘটেছে হৃদয়বিদারক ঘটনা। পূর্ব লন্ডনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছেলের মৃত্যুর কয়েক দিনের মাথায় দেশে মারা গেছেন বাবা। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো— বাবা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জানতে পারেননি, তার আদরের সন্তান আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। বর্তমানে বাবা ও ছেলে—দুজনের মরদেহ দুই মহাদেশের হাসপাতালে পড়ে আছে।

গত ২৯ জানুয়ারি শনিবার রাতে বাংলাদেশে মারা যান লন্ডনে নিহত শিক্ষার্থী নাফিজুল হক শাকিলের বাবা ফজলুল হক।

শিরোনাম