পবিত্র শবে বরাত আজ

সংবাদ জমিন রিপোর্ট:
পবিত্র শবে বরাত আজ। আজ মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে মুসলমানরা পালন করে থাকেন।

এ রাত ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত। ইসলামিক ফাউন্ডেশনের মতে, বছরের একটি ফজিলতপূর্ণ রাত হচ্ছে লাইলাতুন মিন নিসাফি শা’বান তথা লাইলাতুল বারাআত বা শবে বারাআত। এ লাইলাতুল বারাআতে নিহিত রয়েছে মুমিন-মুসলিমের মুক্তি ও কল্যাণের বিভিন্ন উপকরণ। তাই এ রাতকে বলা হয়েছে লাইলাতুল বারাআত বা মুক্তির রাত। অপরদিকে পবিত্র মাহে রমজানের আগের মাস হওয়ার কারণে শাবান মাসকে বলা হয়েছে পবিত্র রমজানের প্রস্তুতির মাস।

শিরোনাম