নারীবিদ্বেষী মন্তব্যকে ঘিরে জামায়াত আমিরের প্রতি ক্ষোভ
স্টাফ রিপোর্টার:
নারীবিদ্বেষী মন্তব্যকে ঘিরে জামায়াত আমিরের প্রতি ক্ষোভ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের একটি পোস্টে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে আজও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। এসব কর্মসূচিতে জামায়াত আমিরকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি কেউ কেউ তার প্রার্থিতা বাতিলের দাবিও তোলেন। তবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এসব কর্মসূচিকে ‘দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ’ বলে আখ্যা দেওয়া হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে জামায়াত আমিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় অনেকে ঝাড়ু প্রদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন।