শেরপুরে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের আর নেই
শেরপুর প্রতিনিধি:
জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের আর নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের দলীয় প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন। শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়েছে। পোস্টে বলা হয়, ‘নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।’