মার্কেট দখলে বাধা দেওয়ায় মালিক খুন, আহত- ৮

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মার্কেট দখলে বাধা দেওয়ায় মালিক খুন, আহত- ৮। মুন্সীগঞ্জের শ্রীনগরে নির্মাণাধীন একটি মার্কেট দখলে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় আলমগীর হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আট জন আহত হন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার বালাশুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন বালাশুর এলাকার বাসিন্দা। তিনি তার ভাই তমিজউদ্দীনের সঙ্গে যৌথভাবে বালাশুর বাজারে ‘তমিজ মার্কেট’ নামে একটি মার্কেট নির্মাণ করছিলেন।

হামলায় আহতরা হলেন,তমিজউদ্দীন (৬৫), জাহাঙ্গীর আলম (৫৫), তারেক হোসেন (৩৫), তানসেল ইসলাম (২২) তুষার (২৪), আব্দুর রহমানসহ (২৩) আট জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিরোনাম