প্যারোলে মুক্তি না পাওয়ায় আ.লীগ কর্মীকে দেখাতে বাবার লাশ গেলো কারাগারে

কিশোরগঞ্জ প্রতিনিধি:
প্যারোলে মুক্তি না পাওয়ায় আ.লীগ কর্মীকে দেখাতে বাবার লাশ গেলো কারাগারে। বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছিল কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি আওয়ামী লীগের কর্মী মিলন মিয়ার পরিবার। তবে প্যারোল নামঞ্জুর হওয়ায় তার বাবার মরদেহ আনা হয় কারাগারে। বুধবার দুপুরে কারাফটকে বাবার মরদেহ দেখেন মিলন মিয়া। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

মিলন মিয়া (৪৫) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পানাউল্লারচর এলাকার বাসিন্দা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় ২০২৪ সালের ডিসেম্বর থেকে কারাগারে আছেন। ওই মামলায় জামিন পেলেও সম্প্রতি বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয় বলে স্বজনরা জানিয়েছেন। মিলন মিয়া আওয়ামী লীগের কোনও পদ-পদবিতে নেই বলেও দাবি করেছেন স্বজনরা।

শিরোনাম